
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মোঃ জায়েদ হোসেন সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর মতিঝিলস্থ চিনিশিল্প ভবনের ৮ম তলায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করে মোঃ জায়েদ হোসেন ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা ৭২ ভোট পেয়ে পরাজিত ।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, অধিকাংশ পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে মোঃ জায়েদ হোসেনের জয় শ্রমিকদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় মোঃ জায়েদ হোসেন বলেন,
“এই বিজয় আমার একার নয়, এটা চিনিশিল্পের শ্রমিক-কর্মচারীদের সম্মিলিত বিজয়। আমি সবসময় শ্রমিকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করেছি এবং আগামী দিনগুলোতেও শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা রাখব।