1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জুলাইযোদ্ধা রাজশাহীর গোদাগাড়ীর চায়ের দোকানদার ইমাম হোসেন পেলেন সম্মাননা।   

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ

 

উপজেলার ভগবন্তপুর এলাকার ফজলুর রহমানের ছেলে। বড় দুই ভাই আব্দুল গনি ও ইসমাইল হোসেনের সাথে গোদাগাড়ী গোলচত্ত্বরের পাশে চাঁপাইনবাবগঞ্জগামী রাস্তার ধারে চায়ের দোকান চালান।

গত বছরের ৫ আগস্ট গোদাগাড়ী গোলচত্ত্বরে ছাত্র-জনতার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বিএনপি কর্মী ইমাম হোসেন। দুপুর দুইটার দিকে আওয়ামী লীগ সরকারের পতনের পরও গোদাগাড়ী গোলচত্ত্বরে ছাত্র-জনতার বিক্ষোভে হামলা চালায় আওয়ামী লীগ ও পুলিশ। এসময় পুলিশের ছররা গুলিতে আরো কয়েকজনের সাথে আহত হন ইমাম। পরবর্তীতে তার শরীর থেকে ১২টি ছররা গুলি বের করা হয়েছে। 

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্থানীয় বিএনপি ইমাম হোসেনসহ স্থানীয় জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন সম্মাননা মেডেল পরিয়ে দেন ইমাম হোসেনের গলায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD