1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

বিশেষ ট্রেন নিয়ে রাজশাহীতে বিক্ষোভ, বিলম্বে ঢাকার পথে। 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহী থেকে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাগামী বিশেষ ট্রেন নিয়ে চরম অসন্তোষ ও বিক্ষোভের ঘটনায় এক ঘণ্টারও বেশি সময় বিলম্বে ট্রেন দুটি ছেড়ে গেছে। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে যাত্রা করার কথা ছিল ‘জুলাই যোদ্ধা’দের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটির। কিন্তু ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন অংশগ্রহণকারীরা।

সকাল সোয়া ৭টার দিকে তারা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেন এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন। বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত বিশেষ ট্রেনটি সকাল ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ৮টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে, রাজশাহী, পাবনা-ঈশ্বরদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে এই ট্রেন দুটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীরা জানান, বিশেষ ট্রেন হিসেবে বরাদ্দ দেওয়া কোচ ও ইঞ্জিন অনেক পুরনো ও লোকাল মানের। এতে গাদাগাদি করে বসার মতো পরিবেশ তৈরি হয়। দ্রুতগতিতে ঢাকায় পৌঁছানো সম্ভব নয় বুঝতে পেরে তারা ভালো মানের ট্রেনের দাবিতে রেলপথে অবস্থান নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, “যে ট্রেন দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল। এক সিটে ৫-৬ জন করে বসতে হচ্ছে। এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব নয়, তাই আমরা ব্লকেড দিয়েছিলাম।”

বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ রেল বিভাগের বরাদ্দকৃত ট্রেনেই যাত্রা করেন, অন্য পক্ষ অবস্থান তুলে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বরাদ্দ দেওয়া ট্রেনগুলো যথেষ্ট মানসম্মত। এটা মূলত ভুল বোঝাবুঝির ফল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD