1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

কালিহাতীতে বিএনপির উদ্দোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার রিমন হোসেনঃ

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, এই দেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায় যারা নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাঁদের এই সাহসিকতাই একদিন দেশকে মুক্ত করবে একদলীয় স্বৈরশাসনের হাত থেকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ। জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জুয়েল রানা।

এসময় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁদের প্রাণপ্রিয় সহযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর হাত দিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দিয়ে তাঁদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানানো হয়। এই আয়োজনে প্রতিফলিত হয় দলীয় ঐক্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD