1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাংশায় বজ্রপাতে মৃত্যু ২, আহত ৩

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পাট জাগ দেওয়ার সময় বজ্রপাতে নারী ও এক কিশোরসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার নওলামারী খাপাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে, নবম শ্রেণির শিক্ষার্থী তামিম মোল্লা (১৫)।
আহতরা হলেন—মৃত নিজাম প্রামানিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী আজিম প্রামানিক (১৬), হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪) এবং নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে আনোয়ারা বেগম পাট জাগ দেওয়ার জন্য তার ছেলে সৌরভ, প্রতিবেশী তামিম এবং আরও দুই কিশোরকে নিয়ে নওলামারী খাপালে যান। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাড়ে ৬টার দিকে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলে ৫ জনই আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগম ও তামিম মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দারদা জানান, পাট ধোয়ার সময় বজ্রপাতের ঘটনায় ওই নারী ও কিশোর প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতরা সবাই প্রতিবেশী ও নিকটাত্মীয় ছিলেন বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD