1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

শ্রীবরদী সীমান্তে শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দিরে নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের বাবেলাকোনা গ্রামে প্রতিষ্ঠিত শ্রীশ্রী কামাক্ষা মাতার মন্দিরের নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২ আগস্ট শনিবার দুপুরে নতুন ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী শ্রী কামাক্ষা মাতার
মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রবীণ ব্যক্তিত্ব শ্রী যুদ্ধরাম বর্মন।
মন্দির কমিটির সভাপতি ও শ্রীবরদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি
লিটন প্রসাদ রায়ের সভাপতিত্বে
এসময় স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা
দুলাল মাহমুদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সনাতন বর্মন, সহ-সভাপতি রাজবিহারী কোচ, বদিউজ্জামান, হায়দার আলী, আব্দুল হান্নান, শ্রী পরিতোষ বর্মন, বীরেন বর্মন সহ স্থানীয় আদিবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্দিরের সভাপতি শ্রী লিটন প্রসাদ রায় জানান,
১৯৫৩ সালে ভারত সীমান্ত ঘেষা এ পাহাড়ি জনপদের বাবেলাকোনা গ্রামে শ্রীশ্রী কামাক্ষা মাতার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিবছর এ মন্দিরে মেলা ও পূজার আয়োজন করা হয়। শেরপুর জেলা প্রশাসন ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মন্দিরটিতে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD