1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নকলায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ আগস্ট শনিবার দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফি (৩)। সে নয়াবাড়ী এলাকার মোঃ হৃদয় মিয়ার এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানার বাড়িতে দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু রাফি বাড়ির পাশে একটি ডোবার কাছে যায়। পরিবারের সদস্যরা কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুরো গ্রামে শোকের মাতম চলছে। নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD