1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ক্ষমতা বদল, চামড়ার রংও বদল—কিশোরগঞ্জে রেল শ্রমিক ফুল দিয়ে বরণ, কিন্তু মুখোশ পড়ে!—আওয়ামী ঘরনার নেতারাই এখন বিএনপির ব্যানারে ‘আদর্শের নাটক’ খেলছে!!

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রাজনীতি নয়, এখন যেন একটাই নিয়ম—যে দলে সুবিধা, সেদিকেই পাল তুলে ভেসে যাওয়া। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নামে গঠিত এক ‘পকেট কমিটি’ ঘিরে উঠেছে তীব্র বিতর্ক। কারণ, যাদের দিয়ে এই কমিটি সাজানো হয়েছে, তাদের অধিকাংশই পরিচিত মুখ—কিন্তু পরিচয় ছিল আওয়ামীপন্থী ‘শ্রমিক লীগ’ ঘরনার নেতা হিসেবে।
২৩ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মোঃ সাইফুল ইসলামকে, যিনি অতীতে নানা সুবিধা নিতে সরকারি দলের নেতাদের আনাগোনায় ছিলেন বলেই স্থানীয়রা জানেন। সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে আবুল হাশেমকে—এক সময় যিনি শ্রমিক লীগের মিছিলে নেতৃত্ব দিতেন। আর মজার বিষয় হলো, এই কমিটিকে বরণ করতেও দেখা গেছে সেই পুরনো মুখ—শ্রমিক লীগের প্রভাবশালী নেতা মেহেদী হাসানকে! ফুলের তোড়া হাতে হাস্যোজ্জ্বল সেই ছবিই এখন আলোচনা ও উপহাসের কেন্দ্রবিন্দু।

মুখোশ পরেই ‘নতুন নেতা’—আসল পরিচয় সবাই জানে!
রাজনৈতিক সচেতন জনমতের প্রশ্ন—এরা কি সত্যি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে এলেন, নাকি এটা কেবল নতুন ‘ক্ষমতার ছায়ায়’ নিজের অবস্থান গুছিয়ে নেওয়ার পুরনো খেলা?
“আগে মিছিল করতো শেখ হাসিনার নামে, এখন খালেদা জিয়ার নাম জপে”—ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ
এই কমিটি গঠনের আগে কোনো প্রকার গণশুনানি, আলোচনা বা সাধারণ শ্রমিকদের মতামত নেওয়া হয়নি। অনেকেই বলছেন, এটি আসলে ‘পকেট কমিটি’—যার উদ্দেশ্য হলো কিছু সুবিধাভোগী নেতার রাজনৈতিক পরিচয় বদলে সংগঠনের নিয়ন্ত্রণ নেওয়া।
বিশ্লেষকদের সতর্কতা: “এদের দিয়ে সংগঠন চলবে না, সংগঠন ভেঙে পড়বে!”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এই দলবদলুরা আদর্শ নয়, সুবিধার পুজারি। এক সময় যাদের ছবি ছিল সরকারি পোস্টারে, তারা আজ মুখে জাতীয়তাবাদ—এটা বিশ্বাসযোগ্য নয়।”
চরম প্রশ্ন—
> “আগে ছিলেন আওয়ামী ঘরনায়, এখন বিএনপি? আদর্শ বদলালেন, নাকি অবশেষে মুখোশ খুলে দিলেন?”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD