1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

ঝিনাইগাতীতে বিএনপি নেতা মোস্তফার নিজস্ব অর্থায়নে আদিবাসীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. মোস্তফার নিজস্ব তহবিল থেকে আদিবাসীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলার কাংশা ইউনিয়ন নওকুঁচি এলাকায় অসহায় হতদরিদ্র দুঃস্থ অসচ্ছল আদিবাসী পরিবারদের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ১নং কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. দুলাল মন্ডল, বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত সেনা সদস্য ও নওকুঁচি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং সম্প্রদায়ের সভাপতি নিল মাধব হাজং, নওকুঁচি গ্রামের আদিবাসী নেতা লাল প্রদীব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শেষে বিএনপি নেতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন ও তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদ জানানিয়ে তিনি আরও বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আদিবাসীদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।এদিকে শাড়ী ও লুঙ্গি পেয়ে আদিবাসী উপকার ভোগীরা সন্তুষ্ট হয়ে বিএনপি নেতা মো: মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD