1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

ধামইরহাটে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ গ্রহণ 

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকাল দশটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণে শপথ পাঠ করা হয়। এরপর আলোচনা সভা শেষে উপজেলার তালিকাভুক্ত ১২ জন প্রতিবন্ধী নারী ও শিশুদের মাথাপিছু  একটি করে হুইলচেয়ার, একজনকে বাইসাইকেল এবং একজন প্রতিবন্ধী বৃদ্ধকে ১ একটা স্মার্ট সাদা ছড়িসহ ৪২ জন প্রতিবন্ধী নারী-পুরুষদের প্রত্যেককে একটি করে স্মার্ট কার্ড দেওয়া হয়। 

পরে উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক জিন্নাহ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বন বিভাগের বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আশীষ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ বায়েজিদের মা বেনুয়ার বেওয়া এবং বড় ভাই কারিমুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD