1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল  নেত্রকোণা জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মোহনগঞ্জ  মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই  সম্মেলনের আয়োজন করে। 
মোহনগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক সেলিম কার্ণায়েন এর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকালে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক হিসাবে গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি হিসেবে ভিপি জাহাঙ্গীর আলম  এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী পুতুল  নির্বাচিত হন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD