1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “জুলাই-২৪ কর্নার” এর উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক,রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়,(রাবি)২৪ জুলাই
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য স্থান পাওয়া “জুলাই-২৪”-এর চেতনা স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হয়েছে “জুলাই-২৪ কর্নার”। ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপটকে স্মারক করে রাখতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই-২৪ শুধুমাত্র একটি দিন নয়, এটি দেশের গণতন্ত্র ও ছাত্র আন্দোলনের প্রতীক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ যে সাহসিকতা ও দৃঢ়চেতা মনোভাব নিয়ে সেই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। এই কর্নার আগামী প্রজন্মকে সেই ইতিহাস জানতে এবং সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।”

“জুলাই-২৪ কর্নার”-এ প্রদর্শিত হচ্ছে ঐতিহাসিক ছবি, পোস্টার, আন্দোলন সংশ্লিষ্ট বিবৃতি, পত্রপত্রিকার কাটিং ও গুরুত্বপূর্ণ দলিলসমূহ। কর্নারটি গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এই উদ্যোগ ছাত্রসমাজকে গণতান্ত্রিক চেতনার চর্চায় আরও উৎসাহিত করবে এবং ইতিহাসকে জানতে আগ্রহী করে তুলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD