1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

মাইলস্টোনে দুর্ঘটনা নিহতদের স্মরণে ইবিতে গায়েবানা জানাজা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

ইবি প্রতিনিধিঃ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশরাফী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন মিঝি বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করছি। গায়েবানা জানাজা কেবল এক ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং জাতিগত শোক ও সংহতির বহিঃপ্রকাশ। আজ আমাদের ঈমানি দায়িত্ব হলো দোয়া করা এবং অপপ্রচারে না জড়িয়ে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস. এম. সুইট বলেন, একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে ঘিরে ঢাকায় যেমন বিশৃঙ্খলার আলামত দেখা যাচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়েও যেন তা ছড়িয়ে না পড়ে। কিছু মহল ছাত্রদের ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সাজিদ হত্যার ঘটনার পরও কিছু গোষ্ঠী তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়। আমরা চাই, তার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক। তবে সেই দাবির আড়ালে কেউ যেন ইবিতে অস্থিরতা তৈরির অপচেষ্টা না করে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী নিহত হন এবং শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD