1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

শামীম আসার সংবাদে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটার কৃতি সন্তান, দীর্ঘ ১৬ বছর মাতৃভূমি থেকে সুদুর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে থাকা মাওলানা শামীম আহমেদের দেশে ফেরা নিয়ে পাথরঘাটা-বামনায় তার অনুসারীদের মাঝে উৎসবের আমেজ বইলেও প্রতিপক্ষ হেভিওয়েট নেতা ও কর্মীদের মাঝে বইছে কালো মেঘের ছায়া।

মাওলানা শামীম সুদুর লন্ডনে থেকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত রয়েছেন ১৬ বছর ধরে। লন্ডনে থেকেও তাকে হতে হয়েছে আওয়ামী সরকারের আমলের ৬৮ টি মামলার আসামী। দীর্ঘ ১৬ বছরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও ভুলে যাননি এলাকার মানুষের কথা। তাইতো তিনি এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তারই প্রতিষ্ঠিত লন্ডনে গড়ে তোলা কোম্পানির অনুকূলে নিজ এলাকার উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পাশ করিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প। যা এলাকার উন্নয়নে ব্যায় করা হবে।

আগামী ২৯শে জুলাই রাতে এমিরাত এয়ারের বিমানে দেশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন এবং ৩০শে জুলাই ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। আগষ্টের ১০ তারিখের মধ্যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ আসবেন এবং মাওলানা শামীম আহমেদ কে নিয়ে
পাথরঘাটা-বামনার এলাকার গৃহীত প্রকল্পের উদ্ভোদন করবেন।
এ সংবাদ এলাকায় প্রকাশ হলে শামীম সমর্থকদের মাঝে বইছে উৎসবের আমেজ আর বিপরীতে ১/১১ র কুশীলবরা নিমজ্জিত হতাশার কালোমেঘে। তারা ইতিপূর্বে জেনেছেন বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন মাওলানা শামীম আহমেদ।

এ বিষয়ে মাওলানা শামীম আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, বিগত ১৬ বছর আমার নেতার সাথে লন্ডন থেকেও ৬৮টি মামলার আসামী হতে হয়েছে। আর হেভিওয়েট নেতা দেশে থেকেও তার বিরুদ্ধে নেই কোন মামলা। এ ছাড়াও ঐ নেতা ১/১১ তে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা এলাকা বাসী সহ দেশবাসী জানেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD