1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

২১ শে জুলাই সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও

শ্রীবরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  ব্যবস্থাপনা ও সহযোগিতায় শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 

মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সার  ডিলার 

এ,কে,এম রুহুল আমিন কালামের সভাপতিত্বে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত 

জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো জিহাদুল ইসলাম। 

এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। 

বিতর্কের প্রথম পর্বে জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় 

চূড়ান্ত পর্বে দেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়ার মূল কারণে দুর্নীতি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তাতিহাটি আইডিয়াল স্কুল রানার্স আপ নির্বাচিত হয়। 

দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে

সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়। 

এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, মাটি ফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক দুলাল, সিনিয়র সহকারী শিক্ষক রায়হানা ফেরদৌসী শিল্পী, তাতিহাটি আইডিয়াল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা শ্রীবরদী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ও যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক, এসডি সোহেল রানা, 

রেজাউল করিম রাজু সহ শিক্ষক বৃন্দ, গণমাধ্যম কর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD