1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

আরএমপির রাজপাড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার। 

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। 

 গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (২৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার  নুরুল ইসলামের ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের এসআই মো: তাজ উদ্দীন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD