1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

বৃক্ষরোপণ কর্মসূচি ও লিফলেট বিতরণের মাধ্যমে ২২ নম্বর ওয়ার্ডে নিজের পরিচিতি তুলে ধরেন মোঃ জাবেদ আলী ।

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর সাগরপাড়া এলাকার কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ২২ নম্বর ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাবেদ আলী রাজশাহীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে চলেছেন।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (২০ জুলাই) বেলা ১২টায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাজশাহী বরেন্দ্র মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ জনাব রনজিৎ কুমার সাহা।

জাবেদ আলী বলেন, “গাছ আমাদের পরিবেশ বাঁচায়, আর মুক্তিযোদ্ধারা আমাদের দেশ। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির জন্য কিছু করার তাগিদ থেকেই এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ লাগায়, দেশ ভালোবাসে-সেই চেতনা গড়ে তুলতেই আমার এই প্রচেষ্টা।”

অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা বলেন, “এই তরুণ সমাজসেবক শুধু রাজনীতি নয়, পরিবেশ রক্ষার বিষয়েও যত্নবান—এমন দৃষ্টান্ত শিক্ষার্থীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।”

একই দিনে তিনি রাজশাহী ভোলানাথ বিবি হিন্দু একাডেমি এবং কুমারপাড়া পদ্মা মন্দিরের পাশেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মোঃ জাবেদ আলী রাজশাহী টিকাপাড়া গোরস্থান থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। ধাপে ধাপে তিনি রাজশাহীর বিভিন্ন এলাকা জুড়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে গাছ লাগিয়ে চলেছেন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন এবং তার এ ধরনের কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD