1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

নির্দোষ সাংবাদিক পিতার মুক্তির দাবিতে সন্তান-পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে মাদক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

আজ শুক্রবার জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে টুটুলের পুত্র সিনান আহমেদ শুভ ও কন্যা লামিয়া হাবিবা সুরভী বলেন, ‘আমার বাবা কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা।’

তিনি জানান, গত মঙ্গলবার, ১ জুলাই ভোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সিনান ও সুরভী বলেন, ‘আহসান হাবীব টুটুল দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি ইউএনবি ও এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। অতীতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহসান হাবীবের পিতা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার পথিকৃৎ। তার পরিবার সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ত এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল।
তারা অভিযোগ করেন, ‘একটি আদর্শ সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ মাদক ব্যবসায় জড়িত এমন ধারণা ভিত্তিহীন। আমার বাবাকে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’
তারা সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের কাছে আহ্বান জানান সাংবাদিক টুটুলের জামিন দ্রুত মঞ্জুর করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD