1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুরের প্রত্যাহারে ক্ষুব্ধ নাগরিক পার্টি, দাবি গ্রেপ্তারের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 হারুন রশিদ জেলা প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে কর্তৃপক্ষ প্রত্যাহার করলেও, তা মেনে নিতে নারাজ ভুক্তভোগী রাজনৈতিক নেতারা।

 

গত ১৬ জুলাই ২০২৫ (বুধবার) থেকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপি ও তার সহযোগী সংগঠনসমূহ। আজ ১৭ জুলাই পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচি থেকে বক্তারা বলেন, “প্রত্যাহার কোনো শাস্তি নয়, এটি জনগণের সঙ্গে তামাশা। মোশফেকুর রহমানকে গ্রেফতার করতে হবে।”

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলার আহ্বায়ক আকরামুল হক আবির বলেন, “আমাদের এক দফা এক দাবি—ফ্যাসিস্ট ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট পুলিশ কর্মকর্তা মোশফেকুর রহমানকে গ্রেফতার করতে হবে। সে শুধু একজন উচ্চপদস্থ কর্মকর্তা নয়, আওয়ামী লীগের দোসর। তাকে বিচারের আওতায় আনতে হবে।”

 

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে জানান, “যতদিন পর্যন্ত গ্রেফতার না হবে, ততদিন অবস্থান কর্মসূচি চলবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD