1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

কাশিয়ানীর একটি স্কুলের ২০ পরীক্ষার্থীর কেউ পাস করেনি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

নেছার উদ্দিন কাশিয়ানী, গোপালগঞ্জ প্রতিনিধি:

চলতি বছর এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে একজন পরীক্ষার্থীও সকল বিষয় পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ঢাকা বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।

জানা গেছে, উপজেলার ৩৯টি বিদ্যালয়ের মধ্যে ৩৮টি বিদ্যালয় থেকে ১ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পাস করেছে। কিন্ত একমাত্র শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে একজনও পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে বর্তমান ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২০জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ ৭ জন শিক্ষক রয়েছেন এবং বিদ্যালয়টি এমপিওভূক্ত। ফল বিপর্যয়ের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।

এলাকার বাসিন্দা পারভেজ মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ স্কুল থেকে কেউ পাস করেনি। এটা আমাদের এলাকাবাসীর জন্য খুবই লজ্জার ও দুঃখজনক। শিক্ষকরা ঠিক মতো ক্লাস নেন না। তারা এলাকার ‘গ্রাম্য রাজনীতির’ সাথে জড়িত। এলাকায় দুটি গ্রুপ রয়েছে। শিক্ষকরাও দু’গ্রুপে বিভক্ত। শিক্ষকদের কিছু বললে বিরোধের সৃষ্টি হয়। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। শিক্ষকদের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।’

প্রধান শিক্ষক জগবন্ধু বিশ^াস বলেন, ‘স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। অভিভাবকরা অসচেতন। আমরা অভিভাবকদের একাধিকবার ডাকলেও তারা স্কুলে আসেনি। এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে এবার হয়তো অটো পাস দিতে পারে এ ধারণা থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করেনি। আশা করি আগামী এ ধরণের আর হবে না। বদনাম ঘুচাতে পারবো।’

গণিত শিক্ষক গোপাল বিশ্বাস বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ইংরেজি ও বিজ্ঞান বিভাগের শিক্ষক নেই। অবকাঠামো সমস্যা রয়েছে। তার মধ্যেও আমরা সাতজন শিক্ষক অনেক কষ্টে পাঠদান অব্যাহত রেখেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘যেটা হয়েছে খুবই দুঃখজনক। শিক্ষার্থীরা অতিরিক্ত মোবাইল আসক্ত এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অনাগ্রহ। তবে স্কুলের শিক্ষকদের পাঠদান ও শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে। ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD