1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

মুজাহিদ শেখ, স্টাফ রিপোটারঃ

 

আগামী ১৯ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় জেলা জামায়াতের দরি-মাগুরাস্থ জেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের বলেন, ‘সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

 সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”

সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অধ্যাপক বাকের। তিনি বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা  জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD