1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

আরপিএটিসিতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

নারী ও শিশু অধিকার বিষয়ক এক কর্মশালা আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দপ্তরটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। মূল প্রবন্ধের উপর আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডিন অধ্যাপক ড. শিরীন আক্তার এবং রাজশাহী জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম।

 

কর্মশালায় বক্তাগণ বলেন, শিশুদের উন্নত ভবিষ্যৎ যেমন জরুরি তেমনি তাদের নিরাপদ বর্তমানও জরুরি। শিশুদের শাস্তির পরিবর্তে তাদের সংশোধন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে। নারী বঞ্চিত থাকলে তার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া যাবে না। আমাদের এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না বরং একে অপরের পরিপূরক হবে।

এসময় বক্তাগণ নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় পরিবারে মায়ের পাশাপাশি বাবার সচেতনতার উপরও গুরুত্বরোপ করেন।

আরপিএটিসি’র উপপরিচালক তামান্না নাসরিন উর্মির সভাপতিত্বে এই কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD