
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের অনুকূলে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।