1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সূর্য টা যখন হয় রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার।

ঝিনাইদহে শীত প্রধান দেশের ফুল লিলিয়াম চাষ হচ্ছে বাণিজ্যিক ভাবে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

ঝিনাইদহে শীত প্রধান দেশের ফুল লিলিয়াম চাষ হচ্ছে বাণিজ্যিক ভাবে

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহে শীত প্রধান দেশের ফুল লিলিয়ামের চাষ শুরু হয়েছে বাণিজ্যিক ভাবে। বাজারে চাহিদা ভালো আর দাম বেশি পাওয়ায় লাভের আশা করছেন তারা। তবে ব্যায়বহুল উৎপাদনের কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে এলাকার চাষীদের। এক্ষেত্রে স্বল্প সুদে ঋণসহ সরকারের সহযোগীতা কামনা করেছেন ফুলচাষীরা।

লাল, হলুদ, সাদা বর্ণের মনকাড়া লিলিয়াম ফুল। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রঙ আর ঘ্রাণ ছড়াচ্ছে বাগানে। দেখে মনে হয় কোন শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে রঙ তুলি দিয়ে সৃষ্টি করেছেন অনবদ্য চিত্র। বর্ণবৈচিত্র ও দীর্ঘ স্থায়িত্বে চতুর্থ স্থান পাওয়া লিলিয়ামের সমাদর বিশ্বজুড়ে। শীতপ্রধান দেশের এই ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না গ্রামে। দেশে এ ফুলের ব্যাপক চাহিদা থাকায় পরীক্ষামুলক ভাবে চাষ করছেন ৭ জন কৃষক। আরআরএফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগীতায় ৭ টি সেডের মধ্যে চাষ হচ্ছে এই ফুল। প্রাথমিক ভাবে আশানুরূপ ফলন পেয়েছেন চাষীরা।
কৃষক কাদের মুন্সী জানায়, লিলিয়াম ফুলের আবাদ ব্যায়বহুল। তবুও দাম ভালো হওয়ায় লাভের আশা করছি আমরা। এক্ষেত্রে স্বল্পসুদে ঋণসহ সরকারের সহযোগীতা কামনা করছি।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আজগর আলী জানায়, ঝিনাইদহে লিলিয়াম ফুলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাথে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার জন্যও সহযোগিতা করছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকদের দেওয়া তথ্য মতে, বর্তমানে ঝিনাইদহে ৭ টি রঙের ফুল আবাদ হচ্ছে। বর্তমানে প্রতিটি ফুল দেড়’শ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। রমজানের পর তা ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা দরে বিক্রি হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD