1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মেহেরপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

মেহেরপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন

হিরক খান ঃ মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জেলা জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টি আহবায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় কমিটি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ন দপ্তর সম্পাদক সমরেস মন্ডল মানিক,বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ হুমায়ুন কবির শাওন,চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি আহ্বায়ক এ্যাড. সহরাব হোসেন।

সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান শিপন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক আব্দুল হাদী।
জেলা জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলন সঞ্চালনা করেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক কেতাব আলী ও জেলা জাতীয় পার্টি সদস্য আব্দুল মান্নান।
এছাড়াও মেহেরপুর জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD