1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। তারা ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (২৩ জুন) বিকেলে সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের পর আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত ইদ্রিস তালুকদারের ছেলে লিটন তালুকদার (৫৫), ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। একই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. সেলিম (২৩) ও তারা মিয়ার ছেলে কবির মিয়া (২৮)।

মামলা ও যৌথবাহিনী সূত্রে জানা যায়,গত ১৪ জুন দুপুরে একই গ্রামের মৃত দুলালের ছেলে মো. শাহিন ওই কিশোরীকে ফুসলিয়ে ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।পরে সে চার দিন ধরে একাধিকবার ধর্ষণ করে।এ ঘটনা জানার পর শাহিনের বন্ধু মো. পারভেজ (আলা উদ্দিনের ছেলে) ১৭ জুন বিকেলে কিশোরীকে একইভাবে জোরপূর্বক ধর্ষণ করে।এরপর তাদের আরেক বন্ধু মো. লাভলু (নাজিম উদ্দিনের ছেলে) ১৯ জুন দুপুরে কিশোরীকে একা পেয়ে আবার ধর্ষণের চেষ্টা করে।তবে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে লাভলু পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন,বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা সমঝোতার মাধ্যমে ঘটনা ধামাচাপা দিতে চাপ প্রয়োগ করতে থাকে।গত রোববার (২২ জুন) রাতে বিএনপি নেতা লিটন তালুকদারের নেতৃত্বে আপস মীমাংসার কথা বলে ফরিদা বেগম ও তার মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়।ফরিদা বেগম নিরুপায় হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।এ সময় লিটনের লোকজনদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়।পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়।সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে লিটন তালুকদার, সেলিম এবং কবির মিয়াকে আটক করে।এ সময় ধর্ষকরা পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান,এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD