1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার  ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুসের ট্রাফিক রুট নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ে রোধে সংবাদ প্রকাশ করায় সম্মাননা পেলেন সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি:

সংবাদ প্রকাশের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়। তিনি এশিয়ান টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের দর্পণের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং সাংবাদিকদের সংগঠন ‘নাগেশ্বরী প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উত্তর জনপদের জনপ্রিয় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘নয়া খবর’র সম্পাদক ও প্রকাশক হিসেবেও রয়েছেন। 

তাঁর পেশাজীবনে বাল্যবিয়ে প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার মূল্যায়ন করে “আরডিআরএস বাংলাদেশ”-এর সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং সমৃদ্ধি কর্মসূচির আওতায় রোববার (২২ জুন) বিকাল ৪টায় নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত “উপজেলা দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিয়ে বিরোধী ম্যারাথন/সাইকেল র‌্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা  নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফির সভাপতিত্বে এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল সাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান সরকার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD