1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

সোনাপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ কুপিয়ে আহত ৩ জন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৯০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে হাটের খাস আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুল মোল্লার দুই হাতের কব্জি কেটে গেছে কদম আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বৈশাখ মাসের শুরুতে সোনাপুর হাটের একটি অংশের দখল নেওয়ার চেষ্টা করেন কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। তবে ব্যর্থ হয়ে হাটের নিয়ন্ত্রণ নেন আরজুল মোল্লা। রোজার ঈদের সময় শিমুল হাটে এলে, তাকে কুপিয়ে জখম করা হয়। দীর্ঘ দিন চিকিৎসা শেষে সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি।
রবিবার বাজারে আরজুল, কদম ও বাচ্চু অবস্থান করছিলেন—এ খবর পেয়ে ২০-২৫টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী এসে তাদের কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আরজুল মোল্লা অভিযোগ করেন, এই হামলার সঙ্গে শিমুল সরাসরি জড়িত।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাটের আধিপত্য বিস্তার নিয়ে এই হামলা হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD