1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১। শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার। গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন। নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবেনা।  কাশিয়ানীতে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার; মাদক বহনকারী পিকআপ জব্দ।   প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী।      

ঝিনাইদহে চ্যানেল-২৪’র সাংবাদিককে মারপিট, বাড়ীতে হামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

ঝিনাইদহে চ্যানেল-২৪’র সাংবাদিককে মারপিট, বাড়ীতে হামলা

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে বেধঢ়ক মারপিট করা হয়েছে। সেই সাথে তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সাদ্দাম হোসেন গ্রামে যাচ্ছিলো। পথে গাড়াগঞ্জ বাজারে গেলে ওই এলাকার বখাটে বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ হোসেন তার উপর হামলা চালায়। পরে সাদ্দামের স্বজনরা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালায়।

সাদ্দামের স্বজনরা জানায়, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরুপ মন্তব্য করত গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের এক বখাটে। পরবর্তিতে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে সনাক্ত করে ধরে নিয়ে আসে। তখন সে আমাদের ঘটনার ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে নেয়। থানায় জিডি করা ও পুলিশের আটক করার কারণে বৃহস্পতিবার রাতে এ হামলা চালিয়েছে বলে জানায় সাদ্দামের সহকর্মীরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাদ্দামের উপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD