1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শ্রমিকের বন্ধু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

শ্রমিকের বন্ধু
মোঃ এনামুল হক

তপ্ত রোদে, চামড়া ভেদে,
ফোঁটায় ফোঁটায় জল,
হাতুড়ি-শাবল, গাঁইতি-খাবল —
শ্রমিকের বন্ধু কল!

মাথায় বোঝা, সোজা চলা,
ওই যে শ্রমিকের মাজা,
গায়ে শক্তি, মনে ভক্তি,
শরীরই ওদের রাজা।

বারো মাস ধরে চলে চাষ,
গাঁয়ের শ্রমিক দল,
মোদের ক্ষুধায়, অন্ন জোটায় —
ওরাই সোনার ফল!

শ্রমিক ভাই মজুরি পায়
অতি সামান্য ভাই,
হালাল রুজি, অল্প পুঁজি,
তোমরাই তো ভাই ধন্য তাই!

সাজুগুজু সাহেব বাবু,
চেয়ারে বসে রয়,
চা খেতে লক্ষ টাকা,
মেপে নেন নিশ্চয়!

ওরা শ্রমিক ভাই, ওদের তুলনা নাই,
ওরা মোদের প্রাণ,
ওদের ন্যায্য অধিকার চাই —
চাই আজই সম্মান!

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD