1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

রাজশাহী এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

রাজশাহী এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান।

 

রাজশাহী ব্যুরো :

 

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করে। এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।

জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে মূল অভিযোগ ছিলো মূলত ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে। আমরা ফাইল পত্র দেখেছি। নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার প্রমান পাইনি। তবে ঠিকাদার কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করে অন্য কোন ঠিকাদার কাজ করছে। ফলে এটা একটি অনিয়মের মধ্যে পড়ে। কাজের মান ও এক্সপাট নিয়োগ করে আমরা সরেজমিনে দেখে প্রতিবেদন দেয়। আমরা কমিশন বরাবর রিপোর্ট দেবো। যে ঠিকাদার সে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে ফলে এটা অনিয়মের মধ্যেই পড়ছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করা অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD