1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে দুই সন্তানের জননীর বজ্রপাতে মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে দুই সন্তানের জননীর বজ্রপাতে মৃত্যু!

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

বরগুনার আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে পোলেনুর বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী মাঝগ্রামে ওই ঘটনা ঘটে। 

 

নিহত পোলেনুর বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামিম মৃধার স্ত্রী এবং পশ্চিম চুনাখালী মাঝ গ্রামের মোছলেম গাজীর মেয়ে।  

 

স্থানীয় সূত্রে, জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে মা গোলভানু মাঠে মুগ ডাল তুলতেছিল। ওই মুগ ডাল বাড়ী আনতে মাঠে যায় পোলেনুর। ডাল নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে পোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, এই তথ্য নিশ্চিত করেন আমতলী থানা। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে সরকারীভাবে আর্থিক সহায়তা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD