1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বিএনপির প্রধান কাজ — ওবায়দুর রহমান চন্দন

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বিএনপির প্রধান কাজ — ওবায়দুর রহমান চন্দন

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :

 

বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির রাজনীতি জনগণকে খুশি করার জন্য। জনগণের সব ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অতীতে  বিএনপি ছিল, এখনো বিএনপি আছে। বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কারণ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বিএনপির প্রধান কাজ।

রবিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর দেওরা স্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান চন্দন বলেন, আমরা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।

এ সময় বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD