1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত এক তারকা সনদপত্র পেল গোয়ালন্দ ফুটবল একাডেমী

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬১৬ বার পঠিত

বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত এক তারকা সনদপত্র পেল গোয়ালন্দ ফুটবল একাডেমী

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমী স্বীকৃতি প্রকল্পের অধীনে “গোয়ালন্দ ফুটবল একাডেমীকে এক তারকা সনদপত্র প্রদান করেছেন। যা ফিফা কোচিং কনভেনশন অ‍্যাক্রোডিটেশন স্ক্রীমের আওতায় বাফুফে কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।

গত শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহী জেলা পরিষদ মিলনাতায়নের নানকিং চাইনিজ রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ‍্যাডমিনিস্ট্রেটর মো. মাহবুব আলম পলো’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, প্রযুক্তিগত পরিচালক সাইফুল বারী টিটু প্রমুখসহ ফেডারেশনের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ, দেশের তৃণমূল পর্যায়ের বিভিন্ন সংগঠনের পরিচালক, কোচ ও কর্মকর্তাগণ।

এসম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান সভাপতি গোলাম মোস্তফা সোহাগ বলেন, গোয়ালন্দ উপজেলায় ফুটবল খেলার উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে স্বীকৃতিস্বরূপ এক তারকা সনদপত্র প্রদান করেছেন। তিনি আরও বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীকে এক তারকা সনদপত্র প্রদান করার জন‍্য বাফুফের সভাপতি তাবিথ আউয়াল মহোদ্বয়কে ধন্যবাদ।

উল্লেখ্য, এদিন দেশের তৃণমূল পর্যায়ের প্রায় ১৮০ টি একাডেমীকে বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত এক তারকা ও দুই তারকা সনদপত্র প্রদান করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD