1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

চাঁপাই নবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবতজীবন কারাদন্ড। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ বার পঠিত

চাঁপাই নবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবতজীবন কারাদন্ড

রাজশাহী ব্যুরো ।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল মতিন (৩৩) নামে ১ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন শিবগঞ্জে চরপাকা গ্রামের মফিজুল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কমলাকান্তপুর এলাকার একটি আম বাগানের ভিতর অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ আব্দুল মতিনকে আটক করা হয়। ওই দিন র‍্যাবের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান খান মানিক তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল মতিনসহ দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD