1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজবাড়ী বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

কামাল ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কৃষিকাজ করতে যান। এ সময় হঠাৎই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা তিনজন ক্ষেত থেকে দৌড়ে বাড়ি ফিরছিলেন।

 

 বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই কামাল মারা যায়, তিনি আরও বলেন, রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি এখন সুস্থ আছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD