1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পঠিত

তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামে এক কিশোরীর মৃত্য হয়েছে। মরিয়ম ওই গ্রামের মো. ফারুক আকনের মেয়ে। সে নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার সকাল পৌনে ৮টার সময় স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী ফুফু নিজ বাড়ির পুকরের পানিতে গোসল করতে যায়। মরিয়ম ঘাটলায় দাড়ানো মাত্র পাকা ঘাটের শেওলায় পা পিছলে পানির অনেক গভীরে তলিয়ে যায়। তার সাথে যাওয়া মিম দৌড়ে ঘরে খবর পৌছানো মাত্র বাড়ির লোকজন পানিতে খোজাখুজির পর মরিয়মকে উদ্ধার করে সকাল পৌনে ১০ টার সময় আমতলী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়া আসার পর জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান মরিয়মকে মৃত্যু ঘোষনা করেন।
মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার ফুফু মিমকে নিয়ে পুকুরের পাকা ঘাটে গোসল করতে যায়। এ সময় সে পা পিছলে পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না। মরিয়ম এবং মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD