1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

সংবাদ প্রকাশের পর আত্মসাৎ কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দিলেন মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউপি সচিব। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

সংবাদ প্রকাশের পর আত্মসাৎ কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দিলেন মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউপি সচিব

সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ

সংবাদ প্রকাশের পর ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ ৪টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম। গত ১০ সেপ্টম্বর মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ১,১০,২৫০ টাকা জমা দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানাগেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকা ভ্যাট ও আয়করের মধ্যে ৪ লাখ টাকার ভ্যাট ও আয়করের ৪২ হাজার টাকা ৬ অক্টোবর ২০২২ সালে ৪টি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিলেও, বাকি সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন।

পরে ২০২২-২৩ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ সরকারী কোষাগারে জমা দিলেও ২০২১-২২ অর্থ বছরের ভ্যাট ও আয়করের অর্থ সরকারী কোষাগারে জমা দেননি ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ সেপ্টম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ আত্মস্বাতের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। তিন কার্যদিবসের মধ্যে ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকার ১% এর ভ্যাট ও আয়করের রশিদসহ হাজির হওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী নোটিশ প্রদান করেন।

পরে গত ১০ সেপ্টম্বর ২০২৩ তারিখে মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, গত ১০ সেপ্টম্বর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারী কোষাগারে জমা দিয়েছেন সচিব জহুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের বকেয়া সব টাকায় সরকারী কোষাগারে জমা দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD