1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

নেই ট্রাফিক সিগনাল,নেই কোনো জেব্রা ক্রসিং,ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নেই ট্রাফিক সিগনাল,নেই কোনো জেব্রা ক্রসিং,ফুটওভার ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

সময়ের সঙ্গে-সঙ্গে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা শহরের দৃশ্যপট। উন্নয়ন ও প্রসারতায় এটি এখন দেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শহরে পরিণত হয়েছে। তবে আধুনিকায়নের এ গতির সঙ্গে তাল মেলাতে পারছে না অনেক মৌলিক অবকাঠামো। তারই একটি বড় উদাহরণ—ফুটওভার ব্রিজের অভাব।

বিশেষ করে শহরের ব্যস্ততম এলাকা উত্তর তেমুহনি, দক্ষিণ তেমুহনি এবং ঝুমুর মোড়—এই তিনটি পয়েন্টে প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। এখানে নেই কোনো জেব্রা ক্রসিং, নেই ট্রাফিক সিগনাল, আর ফুটওভার ব্রিজ তো দূরের কথা।

স্থানীয়রা জানান, “এখানে সকাল-বিকেল স্কুল ও অফিসগামী মানুষের ঢল নামে। অনেক সময় বাচ্চা, বৃদ্ধ বা নারী পথচারীরা গাড়ির গতি বুঝে উঠতে পারেন না, হুট করেই ঘটে যায় দুর্ঘটনা।” বর্তমানে এ ছোট্ট শহরটিতে বেড়েছে অটোরিকশা ও ইজিবাইকের দাপট। যা আরো ক্ষতিকর প্রভাব ফেলছে জনসাধারণের হাঁটাচলায়।

লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রী মাহিনুর আক্তার বলেন, “প্রতিদিন কলেজে আসার পথে একাধিকবার জীবন নিয়ে টানাটানি হয়। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কেউ এ নিয়ে ভাবছে বলে মনে হয় না।”

ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, “আমরা সকাল ও বিকেলে সিগন্যাল দিয়ে সহায়তা করার চেষ্টা করি, কিন্তু এত মানুষের ভিড়ে সেটা পর্যাপ্ত নয়। স্থায়ী সমাধান হিসেবে ফুটওভার ব্রিজ ছাড়া বিকল্প নেই।”

জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়লেও উন্নয়ন স্থবির। বর্তমানে লক্ষ্মীপুর শহরের জনসংখ্যা দেড় লাখেরও বেশি। প্রতিদিন শহরে প্রবেশ করছে প্রায় ১৫০০-২০০০ যানবাহন, যার মধ্যে রয়েছে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার। কিন্তু পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নেই কার্যকর ব্যবস্থা।

‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ লক্ষ্মীপুর শাখার ভারপ্রাপ্ত  সভাপতি সেলিম উদ্দিন নিজামী বলেন, “আমরা বহুবার জেলা প্রশাসন ও পৌরসভাকে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছি। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কোনো অগ্রগতি দেখা যায়নি।”

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, “ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা আমরা বুঝি। কিন্তু ফোর লেন না হলে এটি সম্ভব নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD