1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

 মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।

উন্নয়ন ও সংস্কারের পর দর্শনার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফিতা কাটার পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কেন্দ্রীয় উদ্যানটি ঘুরে দেখেন রাসিক মেয়র মহোদয়।

এরপর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বের ন্যায় ২৫ টা প্রবেশমূল্য দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, আরো অনেক কাজ করা হবে। এখানে ওয়াচ টাওয়ার, অ্যাকুয়ারিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইডস। পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

মেয়র আরো বলেন, এতো অল্প জায়গায় আসলে চিড়িয়াখানা হতে পারে না। সুতরাং এখানে কোন পশুপাখি আনা হবে না। ভবিষ্যতে রাজশাহীতে একটি সাফারী পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন। উন্নয়ন ও সংস্কার কাজের মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, ফেরিজহুইল সংস্কার, পুকুর সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হরি, ঘড়িয়াল ও পাখির খাচা সংস্কার, বাউন্ডারি ওয়াল পুনঃনির্মাণ, নতুন তিনটি গেট নির্মাণ, অরণ্য রির্সোট নির্মাণ, ফুডকোর্ট নির্মাণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD