1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দ হতে বিচ্ছিন্ন চরাঞ্চল কুশাহাটায়, ভয়াবহ আগুনে ১২টি গবাদিপশুসহ ঘরবাড়ী পুড়ে ভস্মীভূত 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত
গোয়ালন্দ হতে বিচ্ছিন্ন চরাঞ্চল কুশাহাটায়, ভয়াবহ আগুনে ১২টি গবাদিপশুসহ ঘরবাড়ী পুড়ে ভস্মীভূত
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে অবস্থিত গোয়ালনহতে বিচ্ছিন্ন চরাঞ্চল কুশাহাটা এলাকায় ৩ টি ঘর, ১২ টি গরু ও ১১ মণ ধান আগুনে পুড়ে ভস্মীভূত। ঘরবাড়ী হাড়িয়ে নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে। পদ্মা নদীর বিচ্ছিন্ন দ্বীপখ‍্যাত এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কোন গাড়ি সেখানে যেতে পারেনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে কুশাহাটা এলাকার বাসিন্দা মো. ইসলাম মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মো. ইসলাম মোল্লা স্থানীয় জামাল মোল্লার ছেলে।
ফুল খাঁ নামের স্থানীয় বাসিন্দা জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ইসলাম মোল্লার ঘরে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ভয়াবহ আগুনে তার ৩টি ঘর, ১৪টি গরুর মধ্যে ১২টি গরু, ১১ মণ ধান, ঘরের আসবাবপত্র, চাউল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন মশার কয়েল বা ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
ইসলাম মোল্লা মুঠোফোনে কান্না জড়িত কন্ঠে জানান, তার আর কিছুই অবশিষ্ট থাকলো না। ঘর বাড়ি, গরু, সংসারিক আসবাবপত্র এবং খাবারের মতো কিছুই নেই। পরিবার নিয়ে কোথায় থাকবো কি খাবো জানিনা। শুধু পড়নের কাপড়টিই রয়েছে। তিনি আরও বলেন, আমার ঘরবাড়ী সহ প্রায় ১০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।
এ ব‍্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, ব‍্যাপারটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। দ্রুত ক্ষতি গ্রস্ত পরিবারকে ত্রান সহযোগিতার পাশাপাশি বিষয়টি দূর্যোগ ও ত্রান অধিদপ্তরকে অবহিত করেছি। আমরা প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুতই নগদ অর্থ প্রদান করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD