1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

রাজশাহী ব্যুরো

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে মহানগরবাসীকে আসন্ন পহেলা বৈশাখের শুভেচ্ছা। আগামী ১৪ই এপ্রিল ২০২৫ বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত হবে। 

এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

বাংলা নববর্ষ উপলক্ষ্যে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট) (ই) ও  ২৬ (ঢ), ২৯ (১) এর (ক), ২৯ (১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক, হাতব্যাগ, লাইটার ও ম্যাচবক্স বহন নিষিদ্ধ করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬ টার পূর্বে সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে। সেইসাথে উক্ত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা  হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ৯ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD