1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজবাড়ীতে পৌর পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পঠিত

রাজবাড়ীতে পৌর পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:

দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ ও বাৎসরিক এককালীন তিন হাজার ৬০০ টাকা নিয়ে প্লেট নম্বর বরাদ্দের মাধ্যমে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অটোচালকরা।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের ব্যানারে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার, জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে। এতে দরিদ্র অটোচালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পৌর কর্তৃপক্ষ আবারও নতুন অর্থবছরের শুরুতে একইভাবে পার্কিং ফি আদায়ের উদ্যোগ নিয়েছে, যা মালিক-চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

তারা দাবি জানান, দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ করে বছরে একবার তিন হাজার ৬০০ টাকা গ্রহণের মাধ্যমে প্লেট নম্বর বরাদ্দ দিয়ে অটোরিকশা চলাচলের বৈধতা নিশ্চিত করতে হবে।

অটোচালকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন – জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD