1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দে ইসরায়েলী পণ্য বর্জন, ফিলিস্তিনবাসীদের হত‍্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

গোয়ালন্দে ইসরায়েলী পণ্য বর্জন, ফিলিস্তিনবাসীদের হত‍্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের উপর ইসরায়েল কর্তৃক বর্বররোচিত হামলা ও নৃশংস হত‍্যার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে পৌর জামতলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের কোষাধ‍্যক্ষ মো. শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আক্কাছ আলী হাই স্কুলের সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেন, ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সদস্য মো. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মো. রাহাত প্রমুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, অচিরেই ফিলিস্তিনিদের হত‍্যা বন্ধে জাতিসংঘের পদক্ষেপ গ্রহণ ও ইসরায়েলকে গণহত্যার বিচার করতে হবে। তিনি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলী পণ‍্য আমদানি-রপ্তানী বন্ধ এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলী কর্তৃক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD