1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে-ছারছীনা পীর ছাহেব

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পঠিত

ভারতের ওয়াক্ফ সংশোধন বিল অবিলম্বে বাতিল করতে হবে-ছারছীনা পীর ছাহেব

প্রেস বিজ্ঞপ্তি ঃ ছারছীনার পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পাশকৃত ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৫ কে মুসলিম স্বার্থ বিরোধী, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে অবিলম্বে এই বিল বাতিল করার জোর দাবী জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারকেও এ ব্যাপারে উগ্রহিন্দুত্ববাদী মোদী সরকারের উপর চাপ প্রয়োগের আহŸান জানিয়েছেন।

তিনি বলেন- প্রায় আটশত বছর যাবত মুসলমানরা ভারত শাসন করেছেন। কুতুব মিনার, তাজমহলসহ বিশ্বের বিস্ময় সৃষ্টিকারী অসংখ্য স্থাপনা স্থাপন করেছে। মসজিদ, মাদরাসা, ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় ও জন কল্যাণমূলক কাজ পরিচালনার জন্য ওয়াক্ফ করেছেন। লাখ লাখ একর সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। সরকারী দলিল পত্রে তার প্রতিটির উল্লেখ না পাওয়া গেলেও শতাব্দির পর শতাব্দী ধরে ঐতিহাসিকভাবে এই সকল ভ‚সম্পত্তি উপরোক্ত উদ্দেশ্যে ব্যাবহৃত হয়ে আসছে। এর মধ্যে বাবরী মসজিদসহ বহু মসজিদ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। জবর দখল করা হয়েছে। মুসলমানদের উৎক্ষাৎ করে আত্মসাৎ করা হয়েছে। এরপরও অবশিষ্ট ছিল মুসলিম ওয়াক্ফ আইন। মোদী সরকার ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৫ পাশ করে ভারত ভ‚মি থেকে মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করে তাদের নিমূল করার আইনি ব্যবস্থাও পাকাপোক্ত করে সামনে অগ্রসর হচ্ছে। ওয়াক্ফকৃত সম্পত্তি ধর্মীয় সম্পত্তি। ছলে বলে কৌশলে এ সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্য চরম মুসলিম বিদ্বেষী মোদী সরকার পাশ করেছে ওয়াক্ফ সংশোধন বিল-২০২৫। এটা ইসলামী উম্মাহ কিছুতেই বরদশত করতে পারে না। এর বিরূপ প্রতিক্রিয়া সর্বত্রই দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আমাদের প্রিয় বাংলাদেশেও। তাই আমরা দাবী জানাচ্ছি, এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো ও জনগণকেও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD