1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে মঙ্গলবার সকাল পৌনে ৯টার সময় যমুনা পেট্টোলিয়াম তেলবাহী ট্রলির চাপায় মো. খলিলুর রহমান (৪৫) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছে। খলিল আমতলীর শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল হাসেম প্যাদার ছেলে। সে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে নিহত খলিল মঙ্গলবার সকাল পৌনে নয়টার সময় নিজ মটরসাইকেল যোগে তার কর্মস্থল আমতলীর সীমান্তবর্তী শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিকদার বাড়ি নামক স্থানে পৌছার পর থেকে থেকে যমুনা পেট্টোলিয়া কোম্পানীর একটি তেল বোঝাই ট্রলি খলিলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় খলিল ছিটকে সড়কে পরে বুকে এবং পাজরে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল যাওয়ার পথে হাসপাতালের সামনেই এম্বুলেন্স মারা যান।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান রাশেদ জানান, নিহত সহকারী শিক্ষক খলিলের ডান পাশের পাজর ভাঙ্গ ছিল এবং বুকে আঘাতের কারনে শ্বাসকষ্ট হচ্ছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তেলবাহী ট্রলি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD