1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৮ এপ্রিল বেলা ১১টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র-জনতা। এসময় ইসরায়েল বিরোধী নানা স্লোগান  দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মোবাশশের আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ন সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক কেএম সাজিন ও ফাহিম ফয়সাল রাফিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে। তারা হামলা করে শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে। গাজাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিচ্ছে। যা নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD