1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

ঈদ শেষে কর্মস্থলে নির্ভিঘ্নে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল ও অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

ঈদ শেষে কর্মস্থলে নির্ভিঘ্নে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল ও অভিযান

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলা মহাসড় পরানগঞ্জ বাজার এলাকায় নৌ কন্টিনজেন্ট ভোলা সদর এর নেতৃত্বে ভোলা বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেন চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা কালীন ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র বিহীন ০৬ টি সিএনজি, ০১টি বাস, ০৫ টি মোটরসাইকেল, ০১ টি ট্রাকসহ মোট ১৩ টি যানবাহন আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ১৩ টি যানবাহনের মালিকদের আলাদা আলাদা হারে সর্বমোট ৮৭’হাজার টাকা জরিমানা করা হয় ও ০৩ টি যানবাহনের মধ্যে ০১টি সিএনজি এবং ০২টি মোটর সাইকেল আটক করে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়।

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই ২০২৪ হতে অদ্যবদি নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা অস্ত্র, মাদক, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ ও ঝাটকা নিধন প্রতিরোধ এর মত গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৬ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকা হতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানা পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ এর সমন্বয়ে ঈদ ‌পরবর্তী সময়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে পরানগঞ্জ বিশ্বরোড এলাকায় যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোলা জেলায় মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তা মূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানিয়েছেন।

এ ছাড়াও, নৌবাহিনীর বিভিন্ন রকম অপারেশনাল কর্মকান্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, এবছর চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD