1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

ঈদ যাত্রায় অনিয়ম, যানজট, চাদাবাজি ও ছিনতাই নেই

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
ঈদ যাত্রায় অনিয়ম, যানজট, চাদাবাজি ও ছিনতাই নেই
দৌলতদিয়া ঘাট পরিদর্শনে রাজবাড়ীর পুলিশ সুপার- শামীমা পারভীন 
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, এবারের ঈদ যাত্রায় কোনো প্রকার যানজট, অনিয়ম, চাদাবাজি ও ছিনতাই নেই। কোনো রকম ভোগান্তি ছাড়াই ঘরমুখী মানুষ বাড়িতে ফিরছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১ টার সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি সার্ভিস, বাস কাউন্টারসহ অনান্য যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণে দৌলতদিয়া ঘাট পরিদর্শককালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ঘাট পরিদর্শনকালে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঈদ যাত্রায় কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ নেই। প্রতি জেলার গন্তব্য যাওয়ার ভাড়া নির্ধারণ করে প্রত্যেক কাউন্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা ছিনতাই কারীদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে থানা পুলিশ , নৌ পুলিশ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাদাবাজদের আটক করেছে।দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ফেরিঘাট পরিদর্শনের এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, গোয়লন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ   মফিজুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD