1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন ৮’শ হতদরিদ্রের দিলেন ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১০ বার পঠিত

গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন ৮’শ হতদরিদ্রের দিলেন ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বরাবরের মতো হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন।

এ উপলক্ষে ২৭ মার্চ বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত ৮’শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেন।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ, স্বেচ্ছাসেবক মোহাম্মদ রানা প্রমূখ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি।

এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্ম সংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে উপজেলার সমস্ত এলাকা হতে বাছাইকৃত ৮’শ নারী-পুরুষ নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হলো। ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবকের আন্তরিক প্রচেষ্টায় এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে।
তারা উপজেলার বিভিন্ন পয়েন্টে গিয়ে এ মালামালগুলো বিতরণ করছেন। এর আগে রোজার মধ্যে সাহরী ও ইফতারিতে যাতে কষ্ট না হয় সে জন্য একইভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল কয়েকশ পরিবারকে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের কাজটি অত্যন্ত মহতি ও প্রশংসার দাবিদার। এসেন ভালো কাজের জন‍্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের মতো অন্যান্য সামর্থ্যবানদেরকেও অসহায় মানুষের পাশে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD